আজ তিন কেন্দ্রের ভোটগণনা, ভবানীপুরে ভাগ্য নির্ধারণ মমতার - BBP NEWS

Breaking

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

আজ তিন কেন্দ্রের ভোটগণনা, ভবানীপুরে ভাগ্য নির্ধারণ মমতার

 



বিবিপি নিউজ: আজ রবিবার ভোট গণনা শুরু রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচন কেন্দ্রের।  ভোট শেষ৷ কাউন্টডাউন শুরু৷ কড়া নিরাপত্তায় ৩০ সেপ্টেম্বর ভবানীপুর  কেন্দ্রে উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে নির্বাচন হয়েছে৷  ৩ অক্টোবর তিন কেন্দ্রের ভোট গণনা৷ তবে তিন কেন্দ্রের মধ্যে সবার নজর থাকবে ভবানীপুরের দিকে৷ কারন এই কেন্দ্রের প্রার্থী স্বয়ং তৃনমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 উপনির্বাচনে তাঁর জয় নিয়ে দুশো শতাংশ নিশ্চিত তৃণমূল নেতৃত্ব৷ ভোটের দিন ফিরহাদ হাকিম  জানিয়ে দিয়েছিলেন, দিদি এবার ৫০ হাজারের বেশি ভোটে জিতবে৷ তাই ফল প্রকাশের পর সবুজ আবির উড়িয়ে রাস্তায় জয়োল্লাসে ব্যাকুল তৃণমূল কর্মীরা৷

তবে গণনাকেন্দ্রের বাইরে কোনও রাজনৈতিক দলের জমায়েতের অনুমতি নেই৷ একে তো করোনা৷ তার উপর রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা৷ সেই জন্য গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন৷ অর্থাৎ গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি যেতে পারবেন না৷

 সকাল সাতটা থেকেই গণনার প্রস্তুতি শুরু হয়ে যাবে৷ সেটা গড়াতে পারে বেলা পর্যন্ত৷ যদিও রাজনৈতিক মহলের মতে, সকাল ১১টার পরই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে৷ ভবানীপুরের ভোট গণনা হবে আলিপুরে জেলাশাসকের অফিসে৷ ২০ রাউন্ডের বেশি গণনা হবে৷ সেখানে এখন শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা৷ কার্যত ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গণনাটি৷ উপস্থিত রয়েছেন পুলিশ আধিকারিকরাও৷ কড়া নিরাপত্তা রয়েছে স্ট্রং রুমের বাইরেও৷ 


Pages