৪৬ বছরেই না ফেরার দেশে চলে গেলেন কন্নড় সুপারস্টারের পুনীত রাজকুমার - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

৪৬ বছরেই না ফেরার দেশে চলে গেলেন কন্নড় সুপারস্টারের পুনীত রাজকুমার



বিবিপি নিউজ: ফের নক্ষত্রপতণ সিনেদুনিয়ায়। মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কন্নড় সুপারস্টার সুনীত রাজকুমার। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সুপারস্টার পুনীত রাজকুমারের।

বৃহস্পতিবার বেলা ১১.৩০ নাগাদ অচৈতন্য অবস্থায় বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতাতে নিয়ে যাওয়া হয় পুনীত রাজকুমারকে। দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়, কিন্তু শেষরক্ষা হল না।  কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমানি ‘পাওয়ার’ তারকার অসুস্থতার খবর পেয়েই ছুটেছিলেন  বিক্রম হাসপাতালে। এদিন দুপুর সোয়া তিনটে নাগাদ বিক্রমের মৃত্যুর খবর টুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘আমি গভীর ভাবে শোকাহত আজ আমাদের কর্নাটকের গর্ব পুনীত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন। কন্নড়বাসীর প্রিয় অভিনেতা, আপ্পু-র চলে যাওয়াটা আমাদের জন্য বিরাট ও অপূরণীয় ক্ষতি, ভগবানের কাছে ওঁনার আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর শক্তি দিক ওঁনার পরিবার, প্রিয়জন ও অনুরাগীদের এই শোক বহন করবার’। 

Pages