৯২ কোম্পানি বাহিনীর নিরাপত্তায় ৪ কেন্দ্রের ভোটগ্রহণ শুরু - BBP NEWS

Breaking

শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

৯২ কোম্পানি বাহিনীর নিরাপত্তায় ৪ কেন্দ্রের ভোটগ্রহণ শুরু

 


বিবিপি নিউজ: আজ শনিবার রাজ্যের চারটি বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচন। বিধানসভা ভোটে স্বপ্নভঙ্গের পর দিনহাটা, শান্তিপুর এই দুটি জেতা আসন ধরে রাখতে মরিয়া বিজেপি। অন্যদিকে, খড়দহ এবং গোসাবা আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। কিন্তু ভোটের ফল প্রকাশের আগে মারা যান খড়দহের প্রার্থী কাজল সিনহা। ভোটের ফল প্রকাশের পর মৃত্যু হয় গোসাবার জয়ী প্রার্থী জয়ন্ত নস্করের। যদিও সেই উপ-নির্বাচনের ফলে রাজ্যের শাসক দল পালটে যাবে না। তবে মর্যাদার লড়াইয়ে দু'দলই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সুষ্ঠু ভাবে নির্বাচন করতে মোট ৯২ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। গোসাবা - ২৩ কোম্পানি, খড়দহ - ২০ কোম্পানি, দিনহাটা - ২৭ কোম্পানি, শান্তিপুর - ২২ কোম্পানি।


Pages