বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়: ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার পায়েল পালের উদ্যোগে অনুষ্ঠিত হল দেবী সম্মান। এদিন শহর কলকাতার এক অনুষ্ঠান গৃহে সম্মানিত করা হয়েছে সমাজের দেবীদের। অর্থাৎ রূপান্তরকামী, যৌনকর্মী ও বিভিন্ন মডেল দের। সমাজ যাদের অন্য চোখে দেখে তাদের সম্মানিত করে তোলার ভাবনাটা অভিনব এবং তা বাস্তবে রূপায়িত হলো দেবী সম্মানের মাধ্যমে।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় কিংকিনি গ্রুপের নিত্য প্রদর্শনের মাধ্যমে তারপর কবিতা নৃত্যায়ান ও মডেলদের Ramp walk এর মাধ্যমে ক্যালেন্ডার লঞ্চ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের ডিজিএম শ্রী প্রত্যুষ ঘোষ , থার্ড আই এর আন্তর্জাতিক ফটোগ্রাফার শ্রী অতনু, এছাড়াও ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাদেরকে সম্মানিত করা হলো এবং তাদের হাত দিয়েই প্রকাশ পেল অলিগলি।


