![]() |
বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়: আইপিএলে প্রথম কোয়ালিফাই করল ক্যাপ্টেন কুল ধোনির টিম চেন্নাই সুপার কিংস। এগারোটি ম্যাচের মধ্যে নটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শিখরে বসে রয়েছে চেন্নাই সুপার কিংস।
আজ হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ ছিল চেন্নাইয়ের। বেস্ট ফিনিশার মহেন্দ্র সিং ধোনির ছক্কা দিয়ে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস।
প্রসঙ্গত বলা যায় গতবার আইপিএলে প্লে অফ এর দৌড় থেকে সবার প্রথমে বাইরে হয়ে গেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু এবছর নতুন রূপে দেখা গেল চেন্নাই সুপার কিংস কে।

