অন্তর্বাসের মধ্যে থেকে উদ্ধার মাদক, গ্রেফতার জনপ্রিয় মডেল মুনমুন - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

অন্তর্বাসের মধ্যে থেকে উদ্ধার মাদক, গ্রেফতার জনপ্রিয় মডেল মুনমুন

 


বিবিপি নিউজ: মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতারের পর একের পর এক তথ্য উঠে আসছে। এবার জানা গেল তার সঙ্গে মাদক নেয়ার অভিযোগে আরও আটজনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাদের মধ্যে রয়েছেন মুনমুন ধামেচা নামে এক মডেলও। জানা যায়, মুনমুনের কাছ থেকে মাদক পাওয়া গেছে। স্যানিটারি প্যাড ও অন্তর্বাসের মধ্যে মাদক লুকিয়ে রেখেছিলেন তিনি ।শাহরুখ পুত্রের সাথে ‘গাঢ় বন্ধুত্ব’ ছিল তার। ২৩ বছর বয়সী মুনমুন পেশায় একজন মডেল। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা ধনী ব্যবসায়িক পরিবারের মেয়ে তিনি। বিভিন্ন পার্টিতে পরিচিত মুখ মুনমুন। বিভিন্ন সেলিব্রেটির সঙ্গে তার ছবিও রয়েছে।পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। মুনমুনের মা গত বছর মারা যান। তার বাবার মৃত্যু হয়েছে আগেই। মুনমুনের এক ভাই রয়েছে, তিনি দিল্লি থাকেন। প্রাথমিক পড়াশোনা মধ্যপ্রদেশের সাগরে হলেও পরে মুনমুন পরে ভোপালে চলে আসেন। গত ছয় বছর ধরে দিল্লি বসবাস করছিলেন এই মডেল। মডেলিংয়ের সূত্র ধরে শাহরুখ-তনয়ের সঙ্গে তার বন্ধুত্ব।নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জেরায় মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন মুনমুন। জানিয়েছেন, একটি বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি।


Pages