টস জিতে তবে কি ম্যাচও জিতে নেবে পাকিস্তান? - BBP NEWS

Breaking

রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

টস জিতে তবে কি ম্যাচও জিতে নেবে পাকিস্তান?

 


বিবিপি নিউজ: বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের প্রথম ম্যাচ। রণ সাজে সেজে উঠেছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে মুখোমুখি হতে হয় চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের সঙ্গে। 

ভারত ও পাকিস্তান উভয় দলেরই সমর্থকরা প্রতীক্ষা করছিল আজকের দিনের জন্য। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকের ম্যাচ। টসে জিতে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজাম প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

পূর্বের রেকর্ড অনুযায়ী ভারতীয় দলের কনফিডেন্স ছিল তুঙ্গে। এই কারণে সেরা দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল ওপেনিং করেন। এছাড়াও টিমে উপস্থিত রয়েছে বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, রিশাব পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

Pages