হাসপাতালের সিলিং ফ্যান ভেঙে গুরুতর আহত ডাক্তার, হেলমেট পরে প্রতিবাদে চিকিৎসকেরা - BBP NEWS

Breaking

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

হাসপাতালের সিলিং ফ্যান ভেঙে গুরুতর আহত ডাক্তার, হেলমেট পরে প্রতিবাদে চিকিৎসকেরা



বিবিপি নিউজ: হাসপাতালে ডিউটি করার সময় সিলিং ফ্যান ভেঙে গুরুতর আহত হন এক জুনিয়র চিকিৎসক। বারবার কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা মেলেনি। এর জেরে মাথায় হেলমেট পরে অভিনব প্রতিবাদ বিক্ষোভ দেখালেন জুনিয়র চিকিৎসকেরা।


ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দ্রাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালে।  হাসপাতালের চর্মরোগ বিভাগের একজন ডাক্তারের উপর সিলিং ফ্যান পড়ে তার মাথায় আঘাত লেগেছে। এরপরেই তাঁরা সুপারের কাছে স্মারকলিপি জমা দিয়ে নীরব প্রতিবাদ করে।

 

Pages