বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ভুয়ো তথ্য পরিবেশন,আইনি পথে হাঁটলেন সামান্থা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ভুয়ো তথ্য পরিবেশন,আইনি পথে হাঁটলেন সামান্থা

 


বিবিপি নিউজ: সম্প্রীতি বিবাহিত সম্পর্কে ছেদ পড়েছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু ও চৈতন্যের। এরপরেই একাধিক ইউ টিউব চ্যানেলে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং গর্ভপাতের মতো ভুয়ো খবর পরিবেশন করা হয়। যার জেরে অভিনেত্রীর মানসম্মান খর্ব হচ্ছে।‌ এবার ভুয়ো খবর পরিবেশন করার অভিযোগ একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু। সেই চ্যানেলগুলি যাঁরা চালান, ইতিমধ্যেই তাঁদের কাছে আইনি নোটিস গিয়েছে। সামান্থার পক্ষ থেকে নোটিস পেয়েছেন ভেঙ্কট রাও নামক এক আইনজীবীও। সামান্থার জনসংযোগ রক্ষাকারীর দাবি, ইউ টিউব চ্যানেলগুলি অভিনেত্রীর নামে ভুয়ো খবর রটাচ্ছিল। জনপ্রিয়তা পাওয়ার লোভে ভুল তথ্য দিয়ে ভিডিয়ো তৈরি করা হয়েছিল। সেগুলিতে বলা হয়েছে, সামান্থার বিবাহবহির্ভূত সম্পর্ক এবং গর্ভপাত করার সিদ্ধান্তই তাঁর এবং নাগা চৈতন্যের বিচ্ছেদের কারণ। অতীতে এই ধরনের অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন সামান্থা। কিন্তু তার পরেও চর্চা থামেনি তাঁকে নিয়ে। অন্য দিকে, আইনজীবী ভেঙ্কট রাও কোনও তথ্যপ্রমাণ ছাড়াই সামান্থার বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ এনেছিলেন বলেও দাবি অভিনেত্রীর জনসংযোগ রক্ষাকারীর।

যাবতীয় অভিযোগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে কিছু দিন আগে একটি বিবৃতি জারি করেছিলেন সামান্থা। সেখানে তিনি লিখেছিলেন, ‘বিবাহবিচ্ছেদ খুবই কষ্টদায়ক। আমাকে সামলে ওঠার সময় দেওয়া হয়নি। অনবরত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি, এ ধরনের কথা বা অন্য কোনও কিছুই আমাকে ভাঙতে পারবে না ।

Pages