বিবিপি নিউজ: করোনা টিকাকরণে রেকর্ড গড়লেন ভারত। বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচী ভারতেই হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। গত ১৬ জানুয়ারি দেশে করোনার টিকাকরণ পর্ব শুরু হওয়ার পর থেকে গতকাল ২০ সেপ্টেম্বর অবধি দেশে টিকাকরণ হয়েছে ১০০ কোটি, যা ঐতিহাসিক বলেই দাবি করা হচ্ছে। পাশাপাশি একশো কোটির ঘরে প্রথম প্রবেশ করলো ভারত। গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিনেই টিকাকরণে নজির গড়েছিল ভারত। একদিনে আড়াই কোটির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল। কোউইন পোর্টালের তথ্য বলছে, এই দশ মাসে ১০০ কোটি মানুষকে টিকার অন্তত ফার্স্ট ডোজ দেওয়া শেষ হয়েছে। কোউইনের তথ্যানুযায়ী গতকাল রাত ১১টা পর্যন্ত মোট ৯৯.৭ কোটি টিকাকরণ হয়েছে ভারতে। এর মধ্যে ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার ফার্স্ট ডোজ ও ৩১ শতাংশ দুটি ডোজই পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলছেন, টিকাকরণের ঐতিহাসিক জার্নি স্মরণীয় করে রাখতে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তাছাড়া দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে টিকাকরণে সাধারণ মানুষকে উত্সাহিত করার জন্য আরও জোরকদমে প্রচার চলবে। গ্রামগুলিতে ১০০ শতাংশ টিকাকরণ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।