বিবিপি নিউজ: ত্রিপুরায় গিয়ে তৃণমূল কংগ্রেসের সভা থেকে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা রাজীব ব্যানার্জি। এরপরেই স্বীকারোক্তি দিলেন রাজ্য সরকারের সমালোচনা নিয়ে। বিধানসভা নির্বাচনের আগে গত ২৯ শে জানুয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান। কিন্তু বিজেপিতে গিয়ে কোনঠাসা অবস্থা তৈরি হয়। অবশেষে প্রায় নয় মাস পর তিনি ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এবার সেই অভিষেকের হাত ধরেই ঘরের ছেলে ঘরে ফিরল।বিজেপি না করলেই এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ত্রিপুরায় কোনও গণতন্ত্র নেই। অনেক আশা করে মানুষ ত্রিপুরায় পরিবর্তন এনেছিল। কিন্তু এখন মানুষ বলছেন অবাধ নির্বাচন হলেই পালটে দেবেন। বিজেপিকে বিশ্বাস করে আর ভুল করবেন না। আমার মতোই আপনাদের বিশ্বাসও ভেঙে ফেলবে বিজেপি।’’
এদিন দুপুরে ত্রিপুরায় আগরতলার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলিঙ্গন করে রাজীব ফিরলেন তৃণমূলে। তিনি পুরনো দলে ফিরে বললেন,”স্বীকার করছি ভুল করেছিলাম।” এদিন তিনি বলেন, “জেদের বশে, রাগের বশে ভুল করেছিলাম। সেদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় আধঘণ্টা বুঝিয়েছিলেন। সেদিন অভিষেকের কথা শুনলে আজ আরও ভাল কাজ করতে পারতাম।’’ তাঁর কথায়, “বিজেপিতে যোগ দেওয়ার আগে আমাকে ভুল বোঝানো হয়েছিল। বলা হয়েছিল, বাংলার উন্নয়ন শুধু বিজেপি করতে পারে। আর যেন কেউ বিজেপির কথায় প্রভাবিত না হয়। বিজেপিতে যোগ দিয়ে বলতাম ডবল ইঞ্জিন সরকারের কথা। কিন্তু ত্রিপুরা থেকেই বন্ধুরা বলেছিলেন এখানে সিঙ্গল ইঞ্জিন সরকারও চলছে না। তুমি বোধহয় ভুল করে ফেলেছো। একইসঙ্গে রাজীব আরও বলেন, “ত্রিপুরায় কোনও গণতন্ত্র নেই। বিজেপিতে গিয়ে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথীর সমালোচনা করেছিলাম। আমি ভুল করেছিলাম, স্বীকার করছি।