বিবিপি নিউজ: ফের ছন্দপতন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হল অভিনেত্রীর। মৃতের নাম সৌজন্য। বৃহস্পতিবার সকালে ব্যাঙ্গালুরুর শহরতলির একটি ফ্ল্যাট তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ অভিনেত্রীর ঘর থেকে চার পাতার একটি সুইসাইট নোট উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি। মানসিক অবসাদে ভুগছিলেন। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনার পর মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ। ২৫ বছর বয়েসী সৌজন্য কোড়াগু জেলার কুশালনগর থেকে অভিনয়ের জন্য ব্যাঙ্গালুরে পাড়ি জমান। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে তাকে। ‘চৌকাটু’, ‘ফান’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
