বিবিপি নিউজ: গতকাল বৃহস্পতিবার সুষ্ঠ ভাবে সম্পন্ন হল রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই নির্বাচনে সকলের নজর ছিল কলকাতার ভবানীপুর কেন্দ্রের দিকে। কারন এই কেন্দ্রেই উপনির্বাচনের প্রার্থী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট মিটটেই সরাসরি কমিশনকে কাঠগড়ায় তুললেন বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে ভবানীপুরে পক্ষপাতমূলক আচরণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর দায়িত্ব নিয়ে নিয়েছিল কমিশন।তিনি বলেন, ‘কমিশনের দায়িত্ব ছিল মমতা ব্যানার্জিকে জেতানো, বিজেপিকে আটকানো। সেটাই হয়েছে। ‘কমিশন যদি ওখানে ভোটে জেতানোর জন্য নির্বাচন করে স্বাভাবিকভাবে অন্য কোনও অভিযোগ নেবেই না ওরা। আমার ওপর আক্রমণ হয়েছে, অর্জুন সিংয়ের ওপরে আক্রমণ হয়েছে। এমনকী আমাদের প্রদেশ সভাপতিকে কোলে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। আমার ওপর ২৫ জন মিলে আক্রমণ করল, তাদের বিরুদ্ধে কোনও মামলা হল না। কয়েকজনকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হল। আর আমাদের একজন ভুয়ো ধরল, তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের প্রদেশ সভাপতিকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এতে তো বোঝাই যাচ্ছে কার জন্য কে ভোট করছে। এগুলো নির্বাচন কমিশন দেখে না?’ এমন মন্তব্য করেই নিবার্চন কমিশনকে কাঠগড়ায় তুলে দিলেন।
