রাজ্যে কবে হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক? জেনে নিন - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

রাজ্যে কবে হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক? জেনে নিন

 


বিবিপি নিউজ: মারন ভাইরাসের জেরে চলতি বছরে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করেন রাজ্য সরকার। পরীক্ষার্থীদের স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই ফল প্রকাশ করা হয়। ইতিমধ্যেই সিবিএসই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছরে দশম ও দ্বাদশ শ্রেনির পরীক্ষা অফলাইনেই নেওয়া হবে। তবে রাজ্য সরকার কোন পথেই হাঁটতে চলছে, তা এখনও জানা যায়নি।আগামী বছরে কী পরিস্থিতি হবে, জানা নেই। এরই মধ্যেই ঘোষণা হতে চলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স  পরীক্ষার দিন। সম্ভবত আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে দিন-ক্ষণ জানানো হবে।


 ১ নভেম্বর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে যুগ্মভাবে সাংবাদিক বৈঠক করে ২০২২ সালের পরীক্ষার দিন ঘোষণা করা হবে। তার আগে সূত্র মারফৎ জানা গিয়েছে, মার্চের প্রথম সপ্তাহের শুরুর দিকে মাধ্যমিক ও এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ ছাড়া জয়েন্ট এন্ট্রান্স হবে সম্ভবত এপ্রিলের শেষ সপ্তাহের শুরু দিকে। প্রত্যেক বারই ফল প্রকাশের পরই পরের বছরের সূচি বলে দেওয়া হয়। কিন্তু এবার করোনা আবহে তা সম্ভব হয়নি। আদৌ পরীক্ষা অফলাইনে হবে না অনলাইনে, তা নিয়েও চিন্তিত রয়েছেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের কাছে কোনও স্পষ্ট ধারণা নেই।  গত সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো শেষ হলেই স্কুল খোলা হবে। ১৬ নভেম্বর থেকে খুলবে স্কুলের দরজা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই রাজ্যের শিক্ষা দফতর জেলাগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে কী ভাবে স্কুল খুলতে হবে।

 

Pages