T20 বিশ্বকাপ: অজিদের বিপক্ষে লংকানরা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

T20 বিশ্বকাপ: অজিদের বিপক্ষে লংকানরা



বিবিপি নিউজ: টি-২০ বিশ্বকাপে গ্রুপ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে আগে ব্যাট করে মধ্যম মানের সংগ্রহ পেয়েছে লংকানরা।নির্ধারিত ২০ ওভারে শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেটে ১৫৪ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শ্রীলংকাকে ব্যাট হাতে ভালো শুরু এনে দিতে পারেননি পাথুম নিশাংকা। দলীয় ১৫ ও ব্যক্তিগত ৭ রানে আউট হন তিনি।

এরপর ৬৩ রানের বড় জুটি গড়েন কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কা। এই দুজনের ব্যাটে যখন বড় স্কোরের স্বপ্ন দেখছে শ্রীলংকা তখনই আঘাত হানেন অ্যাডাম জাম্পা। এই লেগস্পিনারের বলে আউট হওয়ার আগে ৩৫ রান করেন আসালাঙ্কা।

একটু পর বিদায় নেন পেরেরাও। সঙ্গীর মতো তিনিও করেন ৩৫ রান। আভিষ্কা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই করেন ৪ রান। শেষদিকে ভানুকা রাজাপাকশের ৩৩ রানের দারুণ ইনিংসে ভর করে লড়াই করার মতো সংগ্রহ পায় লংকানরা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। 


Pages