কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেও, মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া জারি থাকছে, জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ - BBP NEWS

Breaking

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেও, মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া জারি থাকছে, জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ



বিবিপি নিউজ: এই নভেম্বর মাসটাই শেষ। তারপর থেকে কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। এতে অসুবিধাতে পড়তে হবে বহু নাগরিকে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে এসে আরও ৬ মাস চালু রাখার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। আর রাজ্য সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখছে বলে আজ রবিবার  মাইকেল নগরে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।



ঠিক কী বলেছেন খাদ্যমন্ত্রী রথীন?‌


 এদিন তিনি বলেন, ‘‌বিনামূল্যে রেশনের জন্য রাজ্য সরকারের যা বরাদ্দ রয়েছে তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল, সেটা ওরা বন্ধ করছে। গরীব কল্যাণের নামে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে হঠাৎ করে বন্ধ চরম অসুবিধায় ফেলতে চাইল। যদিও এর কারণ জানা নেই। তবে রাজ্য সরকারের খাদ্যসাথীর মাধ্যমে যে রেশন ব্যবস্থা রয়েছে তাতে মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া জারি থাকছে। রাজনৈতিক উদ্দেশ্যে রেশন বন্ধের এই সিদ্ধান্ত।’ এদিকে 

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন, আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে পুরোপুরি চালু হয়ে যাবে দুয়ারে রেশন প্রকল্প। খাদ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, কবে কোথায় দুয়ারে রেশন প্রকল্প হবে, তা পূর্ব নির্ধারিত থাকবে। 

অন্যদিকে সেখানে হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বন্ধ হয়ে গেলে বাংলার কোনও সমস্যা হবে না বলে খাদ্য দফতর সূত্রে খবর। 

Pages