বানীব্রত |
তোমার উত্থিত বক্ষ যুগলের মাঝখান থেকে
বেরিয়ে আসা তোমার হৃদপিন্ডের ধুকপুক
নির্যাস থেকে বেরিয়ে আসে তোমার ব্যাথাতুর অব্যক্ত কতকথা।
কোনো অবহেলায় রক্তাক্ত ভালোবাসার, ক্ষতবিক্ষতহয়ে যাওয়া শুকনো রক্তের দাগ, আজও লেগে আছে সেই হৃদপিন্ডের দেয়ালে।
কোন এক নদীর তীরে বা গাছের ছায়ায় বেড়ে উঠেছিল স্বপ্ন জাগানো ভালোবাসার বন্ধন,
হাতের পরে হাত ছিলো, ছিলো উষ্ণ ঠোঁটের স্পর্শ।
শুরু হয়েছিলো স্বপ্নের জাল বোনা, কল্পনার ভেলায় ভেসে যাওয়া বা উন্মুক্ত আকাশে ডানা মেলা।
আগামীর চলার পথকে গড়ে তোলা।
এক ঝঞ্জা একদিন ধাক্কা মারে গঠিত স্বপ্নের দেওয়ালে,
আঘাতে আঘাতে জর্জরিত ছিন্নভিন্ন,
অবশেষে রক্তাক্ত, রক্তের দাগ আজও লেগে আছে, তবে শুকিয়ে।
ধুকপুক শব্দের মাঝে আজও উঠে আসে ব্যাথাতুর ক্রন্দন।
না পাওয়ার আকুতি আর ভালোবাসার অবহেলিত যন্ত্রণা,
তবুও বেঁচে থাকে ভালোবাসা অন্ধ কুটিরের নিভৃতে।।
আপনারাও পাঠান 'বিবিপি নিউজ'- এর খোলা চিঠি বিভাগে গল্প, কবিতা, রম্যরচনা, প্রবন্ধ, নাটক, আইনি ও সামাজিক প্রশ্ন বা পরামর্শ, পুরুষ অধিকার সংক্রান্ত লেখা। পাঠাতে পারেন রেসিপি, বিউটি আর হেল্থ টিপস, পুরুষ মহিলাদের ফ্যাশন ট্রেনড। যাঁরা নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন কোন ব্যবসা তাঁদের কথাও জানতে চাই আমরা। আপনার নিজস্ব ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে ( ভ্রমনের নিজস্ব তোলা ছবি পাঠাতে হবে )
আমাদের কাছে পৌঁছতে পারেন এই ঠিকানায় :
লেখা পাঠাবেন আমাদের দপ্তরের ইমেইল ঠিকানায় bbplive.news@gmail.com
অথবা হোয়াটসঅ্যাপ করুন: 7003345558- এই নম্বরে।
লেখা পাঠানোর সময় অবশ্যই, আপনার একটি ছবি সঙ্গে সম্পূর্ণ ঠিকানা সহ ফোন নম্বর পাঠাবেন। লেখাটি আপনার স্বরচিত হতে হবে। অন্য কোথাও প্রকাশিত হলে লেখা বাতিল বলে গন্য করা হবে। রেসিপির ক্ষেত্রে অবশ্যই নিজের তোলা ছবি পাঠাতে হবে ।
নিদ্দিষ্ট নিয়ম মেনে লেখা পাঠানোর পর দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। লেখা মনোনীত হলে প্রকাশ করা হবে 'বিবিপি নিউজ নেটওয়ার্ক'-এর (www.bbpnews24x7.com) এই ওয়েবসাইটে।