বিবিপি নিউজ: ভাইফোঁটার দিন সকালে বেপরোয়া গতি কেড়ে নিল তরতাজা একটি প্রাণ। ঘটনাটি ঘটেছে শহর কলকাতাতে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একজন সাইকেল আরোহী-সহ ৭ জনকে পথচারীকে ধাক্কা মেরে চলে যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।জখমদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। গ্রেফতার ঘাতক গাড়ির চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটার দিকে একটি প্রাইভেট গাড়ি রুবি হাসপাতাল থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তা পারাপারের জন্য কয়েকজন পথচারী চিংড়িহাটা ক্রসিংয়ে দাঁড়িয়েছিল। সে সময় সিগন্যাল ভেঙে গাড়িটি মুহূর্তের মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে ভরতি করানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই একজনের মৃত্যু হয়। বাকি জখমদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।জানা গিয়েছে, গাড়ির মধ্যে চালকের পরিবারের লোকেরাও ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল গাড়িটি। তারফলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটছে। পুলিশ ইতিমধ্যে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে।