কার সঙ্গে কলকাতার হোটেলে পরীমনি? - BBP NEWS

Breaking

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

কার সঙ্গে কলকাতার হোটেলে পরীমনি?



বিবিপি নিউজ: বাংলাদেশ থেকে কলকাতায় আসলেন অভিনেত্রী পরীমনি। বর্তমানে একটি পাঁচতারকা হোটেলে রয়েছেন। 

হলুদ-কালো রঙের পোশাকে একাধিক ছবি গত বুধবার ফেসবুক প্রোফাইলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি শেয়ার করেছেন আলোচিত  অভিনেত্রী।


ছবিতে পরীর সঙ্গে আরেকজনকে দেখা গেছে। যদিও তাকে পরিচয় করিয়ে দেননি তিনি। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি ল্যান্ডিং’। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। 

এছাড়া সামাজিক মাধ্যমে তিনি শপিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এদিকে কলকাতায় কেন এসেছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানাননি। তবে যতটুকু জানা গেছে, চিকিৎসার জন্য কলকাতা এসেছেন তিনি।


চলতি বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশী এই পরীর জীবনে ঘটে গেছে নানা ঘটনা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর মাদক মামলায় গ্রেফতার হন।

তবে জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন পরীমনি। এসব নানা কারণে যখন-তখনই আলোচনার বিষয়বস্তুতে আসছেন তিনি।

Pages