নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম কুখ্যাত মাও নেতা,মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা - BBP NEWS

Breaking

শনিবার, ৬ নভেম্বর, ২০২১

নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম কুখ্যাত মাও নেতা,মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা

 


বিবিপি নিউজ: মাওবাদীদের মোস্ট ওয়ান্টেড লিস্টে সবার উপরে তাঁর নাম ছিল। এক সময়ের তাঁর মাথার দাম পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। তবুও বারবার নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়িয়েছেন। কিন্তু আর শেষ রক্ষা হল না। শুক্রবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ওই মাও নেতার। ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের দান্তেওয়াড়া।



 শুক্রবার দান্তেওয়াড়ার গিদাম থানার অধীনে একটি জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল জেলা পুলিশের রিজার্ভ গার্ড। বিকেল চারটে নাগাদ জঙ্গলে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই মাওবাদীদের একটি দলের মুখোমুখি হয় ডিআরজি দল। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর গাছের আড়ালে  পালিয়ে যায় মাওবাদীরা। ঘটনাস্থল তল্লাশি চালিয়েই রামসু কোর্রাম নামক ওই মাওবাদী নেতার দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ওই মাওবাদী নেতা ১৬ নম্বর প্ল্যাটুনের কম্যান্ডার ছিলেন। তাঁর কাছ থেকে একটি ৭.৬২ এমএমের পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়াও সংঘর্ষস্থল থেকে ৫ কেজি আইইডি বিস্ফোরক ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, বিগত কয়েক মাস ধরেই জঙ্গলের এই অংশে ঘাঁটি বানিয়ে থাকছিল মাওবাদীরা।


Pages