বিবিপি নিউজ: প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। হাসপাতাল থেকে ছুটি পাওয় কথা ছিল আজ, শুক্রবার। কিন্তু তার আগেরদিনই না ফেরার দেশে চলে গিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কালীপুজোর রাতে গোটা রাজ্যে নেমে আসে অন্ধকার। ৭৫ বছর বয়সে প্রয়াত হন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রবীন্দ্রসদনে শায়িত সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিশিষ্ট জনেরা। বঙ্গ রাজনীতিতে গভীর শূন্যতা। দুপুর ২টোর পর বিধানসভায় নিয়ে যাওয়া হবে দেহ।