দীপাবলির আগে সুখবর, কলকাতায় এক ধাক্কায় ৬ টাকা কমল পেট্রোলের দাম - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

দীপাবলির আগে সুখবর, কলকাতায় এক ধাক্কায় ৬ টাকা কমল পেট্রোলের দাম



বিবিপি নিউজ: দীপাবলির আগে সুখবর দিল কেন্দ্রীয় সরকার। জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটাই নিন্মমুখী হল রাজ্যে।  তবে স্বস্তি শুধু দেশের চার রাজ্যেই। বিজেপি শাসিত কর্ণাটক, গোয়ায় লিটার পিছু পেট্রোল ডিজেলের দাম কমলো ৭ টাকা। অসম এবং ত্রিপুরা সরকারেরও একই সিদ্ধান্ত। বিজেপি শাসিত চার রাজ্যে পেট্রোপণ্যের দাম কমায় খানিকটা হলেও চাপ বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। কলকাতায় আজ পেট্রোলের দাম ১০৪. ৬৭ টাকা আর ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। কলকাতায় পেট্রোলের দাম কমেছে ৬ টাকা ও ডিজেলের দাম কমেছে ১২ টাকা। একটানা উর্ধ্বমুখী দামের পর দেশবাসীকে স্বস্তি দিয়েছে কেন্দ্র। 


Pages