জরুরি ভিত্তিক ঠিকা হিসেবে WHO-এর অনুমোদন পেল ‘কোভ্যাক্সিন’ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

জরুরি ভিত্তিক ঠিকা হিসেবে WHO-এর অনুমোদন পেল ‘কোভ্যাক্সিন’

 


বিবিপি নিউজ: করোনা ভাইরাসের টিকা ‘কোভ্যাক্সিন’ জরুরি ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ভারত বায়োটেকের তৈরি টিকাটি ব্যবহারে বুধবার অনুমোদন দেয় WHO। ফলে এখন থেকে বিদেশযাত্রায় অনেকটা সুবিধা পাবেন এই টিকাগ্রহীতারা।


 বুধবার কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারযোগ্য টিকা হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে অগণিত শিক্ষার্থীসহ এই টিকা নেওয়া কোটি কোটি ভারতীয় এবার বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি পাবেন। জরুরি ব্যবহারের অনুমোদন পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে কোভ্যাক্সিনকে। নিজেদের তৈরি এই টিকার অনুমোদনের জন্য গত এপ্রিলে আবেদন করেছিল ভারত বায়োটক। গত জুলাইয়ে পাঠানো হয় টিকার সুরক্ষা, কার্যকারিতা, উৎপাদনস্থল পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্যগুলো। কিন্তু এরপরও ডব্লিউএইচও’র অনুমোদন না দেয়ায় সংকটে পড়েন টিকাগ্রহীতারা। এ অবস্থায় গত সপ্তাহে ভারত বায়োটেকের কাছে কোভ্যাক্সিনের উপকারিতা ও ঝুঁকি চূড়ান্ত মূল্যায়নের জন্য আরো কিছু তথ্যপ্রমাণ চায় টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ। স্বাধীন এই প্যানেলটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অনুমোদনের জন্য প্রয়োজনীয় সুপারিশ করে থাকে। তাদের দেওয়া তথ্য ও সুপারিশের ভিত্তিতে অবশেষে কোভ্যাক্সিনকে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Pages