বিবিপি নিউজ: উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। রবিবার সকালে দেরাদুর থেকে ১৭০ কিলোমিটার দূরে তিউনি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতদেহ গুলো এরইমধ্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের চিতিৎসার জন্য নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে চক্রতা থানার ওসি সতেন্দ্র ভাতি গণমাধ্যমকে জানান, ঘটনাটি অত্যন্ত প্রত্যন্ত এলাকায় ঘটেছে। তবে ভুক্তভোগীদের উদ্ধার করা গেছে। বাসটি দুর্গম পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে বলেও জানান তিনি।