প্রায় দু'বছর পর আজ রাজ্য বিধানসভায় ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব - BBP NEWS

Breaking

সোমবার, ১ নভেম্বর, ২০২১

প্রায় দু'বছর পর আজ রাজ্য বিধানসভায় ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব



বিবিপি নিউজ: আজ ১ নভেম্বর সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে।, দীর্ঘ প্রায় কুড়ি মাসের ব্যবধানে রাজ্য বিধানসভায়  ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব।  বিধানসভা সূত্রে খবর, করোনা ভাইরাসের জন্য বিধানসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছিল। 

 ২০২০ সালের ১৬ মার্চ সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বন্ধ হয়েছিল। আর এখনও পর্যন্ত যা খবর, ২০২১ সালের ২ নভেম্বর, মঙ্গলবার বিধানসভায় ফিরতে চলছে প্রশ্নোত্তর পর্ব। ইতিমধ্যেই তার প্রস্তুতি সাড়া হয়েছে। প্রশ্ন জমা দিতেও শুরু করেছেন বিধায়করা। নিয়মানুযায়ী, প্রশ্ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করতে হয়। লিখিত না মৌখিক উত্তর দরকার প্রশ্নকর্তা বিধায়কের। তা-ও আবেদনপত্রে উল্লেখ করতে হয় বিধায়কদের। এরপরে তা খতিয়ে দেখেন বিধানসভা কর্তৃপক্ষ। তাঁদের অনুমতির পরে সংশ্লিষ্ট প্রশ্ন গৃহীত হলে তা পাঠানো হয় যে দফতরের প্রশ্ন সেখানে। আর সব মিলিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সংশ্লিষ্ট দফতরের সময় পাওয়ার কথা ১৪টি কাজের দিনের। কিন্তু এখন সময়ের অভাব রয়েছে। তাই এই প্রক্রিয়ার ক্ষেত্রেও কিছু বদল করা হয়েছে। 

Pages