বিবিপি নিউজ: মারন ভাইরাসে আক্রান্ত হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। রবিবার তাঁর হাল্কা জ্বর এসেছিল। এরপর করোনা ভাইরাস পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ এসেছে। আপাতত মহানগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দাদাকে। চিকিৎসকরা জানিয়েছেন, বিসিসিআই প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল ৷ ওমিক্রন পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে ৷
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১