বিবিপি নিউজ: রাতারাতি বাদাম বিক্রেতা থেকে গোটা বিশ্বের ময়দানে পরিচয় পেয়ে গিয়েছেন ভূবন বাদ্যকার। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং-এ রয়েছে ‘কাঁচা বাদাম’ গানটি। তাঁর গাওয়া গানে মাতোয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার সেই বাদাম কাকু তথা ভূবন বাদ্যকারের বাড়িতে গিয়ে উদ্দাম নাচলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা।
‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হতেই এই ইউটিউবার স্যান্ডি সাহাকে অর্ধনগ্ন হয়ে সারা গায়ে বাদামের মালা পরে সকলের সামনে আসতে দেখা গিয়েছিল। তবে এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি জানালেন কাঁচা বাদাম গানটির স্রষ্টা বীরভূমের ভুবন বাদ্যকরকে বিয়ে করে ফেলেছেন তিনি। পাশাপাশি নিজেকে সকলের কাছে ‘বাদাম কাকিমা’ বলেও পরিচয় দিয়েছেন তিনি। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকরের সঙ্গে জনপ্রিয় ইউটিউবার বাদামের মালা ঝুলিয়ে তাঁর গানে উদ্দাম নাচলেন।