বিবিপি নিউজ: আজ মঙ্গলবার সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে বেলা ১টায় দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে গড়হাজির ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী। আগাম জানানো সত্ত্বেও সংসদ ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে গরহাজির থাকায় দু'জন সাংসদকে শোকজ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটি।
এই চারজনের মধ্যে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে শোকজ করে বৈঠকে গড়হাজির থাকার কারণ জানতে চাওয়া হবে বলে সূত্রের খবর। যদিও অনুপস্থিত থাকলেও শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ সম্ভবত নিচ্ছে না দল। এমনটাই সূত্রের খবর। কারণ দল মনে করছে, শিশির ও দিব্যেন্দু আর দলে নেই। সূত্রের খবর, সিএম জাটুয়া ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো অনুপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।