বড়দিনে শহরবাসীর উপহার শিয়ালদহ মেট্রো স্টেশন - BBP NEWS

Breaking

রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

বড়দিনে শহরবাসীর উপহার শিয়ালদহ মেট্রো স্টেশন

  


বিবিপি নিউজ:  এখন কমিশনার অব রেলওয়ে সেফটির সবুজ সঙ্কেত পেলেই শিয়ালদহ স্টেশন থেকে যাত্রী নিয়ে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রা শুরু করবে মেট্রোর বাতানুকূল রেক। ইতিমধ্যেই শিয়ালদহ মেট্রোর ট্রায়াল রানও হয়ে গিয়েছে।শিয়ালদহ পর্যন্ত মেট্রোর কাজ প্রায় শেষের মুখে।


মেট্রো সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসেই চালু হতে চলেছে শিয়ালদহ পর্যন্ত মেট্রো রেল। বড়দিন উপলক্ষে এটাই মহানগরকে মেট্রোর উপহার। শীতের আমেজের মধ্যে এই মাসেই সেক্টর ফাইভ ও শিয়ালদহের মধ্যে অনায়াসে যাতায়াত করা যাবে মেট্রো রেলে।  সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর চাকা গড়াতে শুরু করলে সহজে বহু মানুষ কলকাতায় ঢুকে পড়তে পারবেন। কমিশনার অব রেলওয়ে সেফটির সবুজ সঙ্কেত মিললেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর বহু প্রতীক্ষিত শিয়ালদহ স্টেশন চালু হয়ে যাবে। এই মাসেই পরিষেবা চালুর করার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।দুই দফা শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন মেট্রো রেলের আধিকারিকরা। সিগন্যালিং থেকে সিসিটিভি মনিটরিং, এয়ার কন্ডিশন সিস্টেম, বিদ্যুৎ সরবরাহ সব কিছুই খতিয়ে দেখে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন অপেক্ষা শিয়ালদহ পর্যন্ত মেট্রোর দৌড় শুরুর দিন ঘোষণার। করোনা ভাইরাস মহামারী আবহে শুধুমাত্র স্মার্টকার্ড ব্যবহার করে যাত্রীরা যাতায়াত করতে পারতো কিন্তু নভেম্বরের শেষের দিকে ফের পুনরায় চালু হয়েছে টোকেন সিস্টেম। ফলে অফিসযাত্রী থেকে সাধারণ যাত্রীরা বেশ উপকৃত হচ্ছেন। 


Pages