ভোট শেষ, গুরুদায়িত্ব সামলে মুন্নাভাইয়ের সঙ্গে আড্ডায় ফিরহাদ হাকিম - BBP NEWS

Breaking

সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

ভোট শেষ, গুরুদায়িত্ব সামলে মুন্নাভাইয়ের সঙ্গে আড্ডায় ফিরহাদ হাকিম

 


বিবিপি নিউজ: কপালে ছিল বড় চিন্তার ভাঁজ মহানগরের পুরসভার নির্বাচন। তবে মোটের উপর শান্তিপূর্ণ ভোটের পর খোশ মেজাজে দেখা গেল ববি অর্থাৎ ফিরহাদ হাকিমকে। বিগত আট মাসে তিন বার ভোট সামলালেন তিনি। এর মধ্যে,রোদে পুড়ে, জলে ভিজে বিধানসভা ভোটের ৩ মাস রাজ্য জুড়ে প্রচার চালিয়েছেন। কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডে করেছেন প্রচার। রাজনীতির মারপ্যাঁচ, ভোটের অঙ্ক সাজাতে সাজাতে পেরিয়ে গেছে এই ক'টা দিন। তাই আজ থেকে আগামী কয়েকদিন হাল্কা খাবার, গভীর ঘুম আর সঙ্গী থাকবে মুন্না ভাই ও হ্যালো ব্রাদার। এদের দু'জনকে সঙ্গে নিয়েই আজ থেকে নতুন বছরের শুরুর আগে পর্যন্ত সময় কাটাবেন চেতলার ববি হাকিম। এর মাঝে পুরসভার ভোটের ফলাফল ঘোষণা থাকলেও কলকাতায় তাদের দলের জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রাক্তন মেয়র। তাই আদরের নাতনিকে নিয়েই চলবে আগামী কয়েকদিন আনন্দ। কলকাতা পুরসভার আসনের জয় নিয়ে শাসক দলের অন্দরে কোনও অনিশ্চয়তা নেই। তাই ভোট মিটতেই রাজনীতির খবর থেকে আপাতত দূরে থাকতে চান তিনি।তার কথায়, "আমরা সারাবছর মানুষের পাশে থাকি। আমি এলাকার প্রতি মানুষের কাছে থাকি। এলাকার প্রতি মানুষের কাছে পৌঁছই। তাঁরাও আমাদের সুখে দুঃখে পান। আমরা ভোট পাখি নই। তাই আমরা ভোট, ভোটে জেতা তা নিয়ে আমাদের কোনও সংশয় নেই।"


Pages