বিবিপি নিউজ,রাজকুমার দাস: তৃতীয় বর্ষের আইওনিক ফ্যাশন একাডেমির(আই এফ এ) উদ্যোগেগত ১৮ই ডিসেম্বর কলকাতায় হয়ে গেল "আটিলিয়ার-২১"-ফ্যাশন শো।যেখানে প্রায় সতেরো জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।এই শো র অভিনবত্ব হলো সমকামীদের ramp ওয়াক।যেখানে মানুষ মানুষের পাশে থাকার এক সামাজিক বার্তা বহন করছে।এই ফ্যাশন ডিজাইনার শো র মুখ্য উদ্যোক্তা ফ্যাশন ডিজাইনার আসিফ ইকবাল হাসান জানান প্রায় সাতজন সমকামী এখানে অংশগ্রহণ করছে।এতে মূল বার্তা দিতে চেষ্টা করেছি যে এই সুন্দর ধরণী র বুকে তারা ও মানুষ,তাঁদের মাথা উঁচু করে ও বাঁচারঅধিকার আছে তাই এই প্রয়াস।
সম্মানীয় অতিথি হিসেবে এদিনের মঞ্চে উপস্থিত ছিলেনপ্রগতি বাংলার ডিরেক্টর ডঃ অরিজিত কুমার নিয়োগী, অভিনেতা গুড্ডু,অভিজিৎ ঘোষ সহ অন্যান্য অতিথিরা।প্রায় সাতটি বিভাগে এই সুচারু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সঞ্চালনায় ছিলেন সপ্তমী ব্যানার্জী।মডেল ও ফ্যাশন ডিজাইনার দের মেলবন্ধনে এই অভিনব ফ্যাশন শো বেশ জমজমাট হয়ে উঠেছিল।