দ্বিতীয় হুগলি সেতুতে ট্যাঙ্কার উল্টে অবরুদ্ধ,মৃত ১, ছড়ালো গ্যাস লিকের আতঙ্ক - BBP NEWS

Breaking

শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

দ্বিতীয় হুগলি সেতুতে ট্যাঙ্কার উল্টে অবরুদ্ধ,মৃত ১, ছড়ালো গ্যাস লিকের আতঙ্ক

 


বিবিপি নিউজ: ভর সন্ধ্যায় ট্যাঙ্কার উল্টে বিপত্তি 

নবান্নের কাছে দ্বিতীয় হুগলির সেতুতে ওঠার মুখে। একটি ছাই ভর্তি ট্যাঙ্কার উল্টে যায় নিয়ন্ত্রণ হারিয়ে৷ ট্যাঙ্কারের নীচে চাপা পড়ে মৃত এক পথচারী৷ এর জেরে অচলাবস্থা তৈরি হয় গুরুত্বপূর্ণ এই রাস্তায়। 

 কয়েকঘণ্টা পার হলেও  ট্যাঙ্কারটিকে সরাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ৷ একই সঙ্গে ট্যাঙ্কার থেকে গ্যাস লিকের আতঙ্ক ছড়ানোয় ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী৷ 




পুলিশ সূত্রে  জানা গেছে, সাঁতরাগাছি থেকে ট্যাঙ্কারটি কলকাতার দিকে আসছিল, বিকেল পৌনে পাঁচটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্যাঙ্কারটী৷  ট্যাঙ্কারটির নীচে চাপা পড়ে যান এক ব্যক্তি৷ দুর্ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় শিবপুর থানার পুলিশ৷ নিয়ে আসা হয় তিনটি ক্রেন৷কিন্তু প্রায় সত্তর থেকে আশি টন ওজনের ট্যাঙ্কারটিকে সরাতে গিয়ে একটি ক্রেনের তারই ছিঁড়ে যায়৷ অত ভারী ট্যাঙ্কার সাধারণ ক্রেন দিয়ে সরানো সম্ভব নয় বুঝে কোনও ভাবে ট্যাঙ্কারটি সামান্য উঁচু করে আটকে থাকা পথচারীকে উদ্ধারের চেষ্টা করে পুলিশ৷ শেষ পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা বাদে ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়৷ আশ্চর্যজনক ভাবে তখনও বেঁচে ছিলেন তিনি৷ যদিও স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ তবে মৃত ব্যাক্তির কোনো পরিচয় জানা যায়নি। তিনি পথচারী না ট্যাঙ্কারের চালক অথবা খালাসি সেটা স্পষ্ট নয়। 

Pages