ওমিক্রণের হানা, বাতিল ব্রিটেন-কলকাতা সব উড়ান, কড়া পদক্ষেপ রাজ্যের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

ওমিক্রণের হানা, বাতিল ব্রিটেন-কলকাতা সব উড়ান, কড়া পদক্ষেপ রাজ্যের



বিবিপি নিউজ: রাজ্যে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। আর এবার ফের বন্ধ হতে চলেছে 

আন্তর্জাতিক উড়ান পরিষেবা। এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন নবান্ন। আগামী ৩ জানুয়ারি থেকে বাতিল ব্রিটেন থেকে কলকাতা আসার সমস্ত বিমান। কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রককে চিঠি পাঠাল রাজ্য। তিন দিনের গঙ্গা সাগর মেলা প্রস্তুতি কেমন চলছে  খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সাগর থেকে রওনা দেওয়ার আগে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, 'আমি ব্যক্তিগতভাবে ইউকে-কে খুব ভালোবাসি। কিন্তু দেখা যাচ্ছে, ইউকে-র ফ্লাইটেই ওমিক্রন বাহকরা বেশি আসছে। এটা ঘটনা, আন্তর্জাতিক বিমান থেকে ওমিক্রন বেশি ছড়াচ্ছে। যতটুকু বেড়েছে, সেটা ধরা পড়েছে এরজন্যই'। এমনকী, কেন্দ্রকে 'জনস্বার্থে আন্তর্জাতিক উড়ান নিয়ন্ত্রণ' করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার ব্রিটেন থেকে কলকাতা আসার সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 


Pages