বিবিপি নিউজ: সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন
রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকর ব্রাত্য বসু। এ বছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'মিরজাফর ও অন্যান্য নাটক' গ্রন্থটির জন্য। এবছর ২০টি ভাষার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হয়েছে, তার মধ্যে ব্রাত্য বইটি ছাড়া আরও একটি নাটকের বই পুরস্কৃত হয়েছে। সেটি হিন্দিতে রচিত, নাট্যকার দয়াপ্রকাশ সিনহা পুরস্কার পেয়েছেন 'সম্রাট অশোক' নাট্যগ্রন্থটির জন্য।
Press Release: #SahityaAkademi announced its Annual Sahitya Akademi Award-2021 in 20 languages today.#AmritMahotsav @AmritMahotsav @kishanreddybjp @arjunrammeghwal @M_Lekhi @MinOfCultureGoI @secycultureGOI @Sen2Partha @ksraosahitya @BOC_MIB @PIB_India @PIBCulture @MIB_India pic.twitter.com/qC5w6D1HDf
— Sahitya Akademi (@sahityaakademi) December 30, 2021