স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে পড়ুয়াদের উপস্থিতের হার কেমন, জানালেন শিক্ষা দফতর - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে পড়ুয়াদের উপস্থিতের হার কেমন, জানালেন শিক্ষা দফতর



বিবিপি নিউজ: আজ বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলল। প্রথম দিনে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও আশানুরূপ উপস্থিতি হল না কলেজ-বিশ্ববিদ্যালয়ে। উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রথমদিনে কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে উপস্থিতির হার ৩০ শতাংশ পৌঁছায়নি। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন উচ্চ শিক্ষা দপ্তর।


 কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা। কিন্তু তারপরেও কেন এত কম উপস্থিতির হার তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন উচ্চ শিক্ষা দপ্তর।

উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে খবর বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্যদের থেকে এই বিষয় সর্ম্পকে জানতে চাওয়া হতে পারে। যদিও একাধিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের যুক্তি, যেহেতু হস্টেল খোলার বিষয়ে অনেক বিশ্ববিদ্যালয় এখনও সিদ্ধান্ত নিতে পারিনি, প্রথমদিন খুলেছে, অনেক বিশ্ববিদ্যালয় অনলাইন এর পাশাপাশি অফলাইনেও ক্লাস নিচ্ছে। সেক্ষেত্রে উপস্থিতির হার এই কারণেই কমতে পারে। যদিও বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে অধ্যাপক দের উপস্থিতির হার ৮০% হয়েছে বলেই দপ্তর সূত্রে খবর। 




অন্যদিকে উল্লেখযোগ্য উপস্থিতি হয়েছে স্কুলগুলিতে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রথম দিনেই রাজ্যজুড়ে স্কুলগুলিতে উপস্থিতির হার ৬২ থেকে ৬৩ শতাংশ এর মধ্যে ছিল। যদিও নভেম্বর মাসের যেদিন স্কুল খুলেছিল সেদিনের থেকেও বেশি উপস্থিতির হার ছিল আজ। সেক্ষেত্রে আগামী সোমবার থেকে স্কুলগুলিতে উপস্থিতির হার আরও বাড়তে পারে বলেই মনে করছে স্কুল শিক্ষা দপ্তর।

ইতিমধ্যেই পাড়ায় শিক্ষালয় কর্মসূচিও শুরু করার কথা বলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের এই প্রকল্প করা হবে। 

Pages