রাজ্যের ১০৮ পৌরসভার ভোটের তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

রাজ্যের ১০৮ পৌরসভার ভোটের তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের

 


বিবিপি নিউজ: বৃহস্পতিবার রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। এদিন বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, একদফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি হবে নির্বাচন। আজ থেকেই শুরু হয়ে যাবে মনোনয়ন জমা দেওয়ার  প্রক্রিয়া। তবে ভোটগণনার দিন এখনও জানানো হয়নি কমিশন।রাজ্য নির্বাচন কমিশন এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছে, আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ৯ তারিখ পর্যন্ত চলবে মনোনয়নপত্র গ্রহণ। ১০ তারিখ হবে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। আদর্শ আচরনবিধি লাগু করা হবে সংশ্লিষ্ট পুর এলাকা গুলিতে। অন্যদিকে রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে প্রচারের সময় বাড়তে পারে বলেও ইঙ্গিত। তবে প্রকাশ্য প্রচার সভায় জমায়েতের উর্দ্ধসীমা বাড়িয়ে ৫০০ জন করা হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি তালিকায় অবশ্য নেই হাওড়া ও বালি পুরসভার নাম। হাওড়া জেলার একটি পুরসভায় ভোট হবে সেটি হল উলুবেড়িয়া পুরসভা। উল্লেখ্য, আদালতের নির্দেশ অনুযায়ী সাউথ দমদম পুরসভার কেবলমাত্র ২৯ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডে ভোট হবে।

Pages