বিবিপি নিউজ: অল্পের জন্য রক্ষা পেল রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বৃহস্পতিবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী। ভিআইপি রোডের উপর রঘুনাথপুরে খাদ্যমন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি । খাদ্যমন্ত্রীর গাড়ির পিছনে একটি গাড়ি ধাক্কা মারে। তবে খাদ্যমন্ত্রীর কিছু হয়নি বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যাচ্ছিলেন মন্ত্রী। সেই সময়ই ভিআইপি রোডের রঘুনাথপুর এলাকায় আচমকা তাঁর গাড়ির পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। যার ফলে পরপর বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা লাগে। অল্পের জন্য রক্ষা পান রথীন ঘোষ।এই ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। ঘটনার পরপরই খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে আটক করেছে বলে খবর।