গুরুতর অসুস্থ অনুব্রত মণ্ডল, এসএসকেএম-এ গিয়ে স্বাস্থ্য পরীক্ষা - BBP NEWS

Breaking

বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

গুরুতর অসুস্থ অনুব্রত মণ্ডল, এসএসকেএম-এ গিয়ে স্বাস্থ্য পরীক্ষা



বিবিপি নিউজ: গুরুতর অসুস্থ হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে সিবিআই। বৃহস্পতিবার তাঁকে যেতে বলা হয়েছে সিবিআই দফতরে। ওই নোটিস পাওয়ার পরই একদিকে কলকাতা হাইকোর্টে মামলা এবং অন্যদিকে এসএসকেএম-এ গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।  আজই ফের তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাঁর বক্তব্যে তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে নিশানা করেন। এমনকি অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের নোটিস নিয়েও সরব হন। বলেন, ও অসুস্থ। একবার ডেকেছিল। আবার ডেকেছে। ওদের হাতে রয়েছে সিবিআই-ইডি আর টাকার জোর। বুধবার চন্দননগরে পুরভোট প্রচারে যাওয়ার আগে চুঁচুড়ায় জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে শুভেন্দু বলেন, সিবিআইকে অনুরোধ করব দিল্লি এইমসে নিয়ে গিয়ে অনুব্রতবাবুর ভালোকরে স্বাস্থ্য পরীক্ষা করাতে। উনি এতটাই গুরুতর অসুস্থ যে এসএসকেএম হাসপাতালে ওঁর চিকিৎসা হবে না।

মমতার ওই মন্তব্য নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেন, উনি সিআইডি, জ্ঞনবন্ত সিংকে ব্যবহার করেন। ডিজি ও রাজ্যের গোটা পুলিস বাহিনীতে দিয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন করেন। মিথ্যে মামলা দেন। কিন্তু সিবিআই-ইডিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ওঁর জেনে রাখা দরকার সিবিআই-ইডির ডিরেক্টর সিলেকশন হয় প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার বিরোধী দলনেতার উপস্থিতিতে। এসব জানেন না বলেই অনেককিছু বলছেন। 



Pages