সাত পাকে বাঁধা পড়লেন রাহুল চাহার - BBP NEWS

Breaking

শুক্রবার, ১১ মার্চ, ২০২২

সাত পাকে বাঁধা পড়লেন রাহুল চাহার

 


বিবিপি নিউজ:  কয়েক দিন পরেই শুরু হয়ে যাবে আইপিএল-এর ব্যস্ততা। তার পর লম্বা ক্রিকেট মরসুম। ঠিক তাঁর আগে সাত পাকে বাঁধা সম্পন্ন করে নিলেন স্পিনার রাহুল চাহার। গোয়ায় আবর সাগরের ধারে এক রিসর্টে বান্ধবী ঈশানীর সঙ্গে চার হাত এক করলেন রাহুল। বিয়ের মেহন্দি অনুষ্ঠানের কিছু মুহূর্তের ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ২২ বছরের  এই স্পিনার। 



সোশ্যাল মিডিয়া রাহুল লিখেছেন, ‘‘আমরা একে অন্যের পরিপূরক। আমাদের দিনটা বিশেষ করে তোলার জন্য পরিবারের সদস্য এবং বন্ধুদের ধন্যবাদ। তাদেরও ধন্যবাদ যাঁরা গোয়ায় এসে আমাদের বিয়েটা স্বপ্নের মতো করে তুলেছেন।’’ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’পরিবারের সদস্য, নিকট আত্মীয় ও বন্ধুরা।গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে শেষ খেলেন রাহুল। আইপিএল খেলবেন পঞ্জাব কিংসের হয়ে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে ৫.২৫ কোটি টাকায় কিনেছে নিলামে। এখনও পর্যন্ত দেশের হয়ে একটি এক দিনের ম্যাচ এবং ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই লেগ স্পিনার। গত বছর ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন তিনি।

Pages