বিবিপি নিউজ: ভোটের মেশিনে কারচুপি এবং রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে অসৎ উপায়ে উত্তরপ্রদেশে জয়ী হয়েছে বিজেপি। এমনটাই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম আরও অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী, জাতপাত সমস্ত কিছুতে ব্যবহার করা হয়েছে উত্তরপ্রদেশের ভোটে। তবু উত্তরপ্রদেশে বিরোধী রাজনৈতিক দলগুলি লড়াইয়ে আছেন। তাঁর দাবি, ২০২৪-এ লোকসভা ভোটে ফল অন্যরকম হবেই। পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের বিপর্যয়েও মর্মাহত তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘কংগ্রেস এখন তৃণমূলের সঙ্গে মিশে গেলেই ভালো। দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেসটা শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন, গোয়াতেও আমরা লড়াইয়ে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গোয়ায় রয়েছেন এই মুহূর্তে। অভিষেক, ডেরেক ও’ব্রায়েনরা গোয়ার রাজনীতি উপর নজর রাখছেন।