মিললো না বেল ১৪ দিন জেল, ইডি হেফাজতে কালীঘাটের কাকু - BBP NEWS

Breaking

বুধবার, ৩১ মে, ২০২৩

মিললো না বেল ১৪ দিন জেল, ইডি হেফাজতে কালীঘাটের কাকু





বিবিপি নিউজ: খারিজ হল জামিনের আবেদন। হল না বেল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র। বিচারক তাঁকে ১৪ দিন তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।



মঙ্গলবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ‘কালীঘাটের কাকু’ সুজয়কে গ্রেফতার করেছিল ইডি। আজ বুধবার তাঁকে হাজির করানো হয় ব্যাঙ্কশাল আদালতে। ইডি তদন্তের সুবিধার্থে অন্তত ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় সুজয়কে। যদিও জামিনের আবেদন জানিয়ে একাধিক যুক্তি সাজিয়েছিলেন সুজয়ের আইনজীবী। কিন্তু সে সব আদালতে গ্রাহ্য হয়নি।


Pages