বিবিপি নিউজ: খাস মহানগরীতে চুরি। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক চুরিতে খোয়া গিয়েছে নগদ টাকা এবং সোনার গয়না।
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে দুঃসাহসিক চুরি। দোতলার বারান্দার জানলার কাচ খুলে ঢোকে দুষ্কৃতীরা। নগদ প্রায় ৫০ হাজার টাকা ও সোনার গয়না খোয়া গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের।
‘রাস্তায় সিন ক্রিয়েট করছেন! দল করতে হবে না আপনাকে, বসে যান’, বুথ সভাপতিকে সাসপেন্ড অভিষেকের
কাউন্সিলর জানিয়েছেন, ভাঙা হয়েছে দরজার লক। বিকল করে দেওয়া হয় সিসি ক্যামেরা। ঘরের অবস্থাও লন্ডভন্ড। বারান্দা দিয়ে দোতলায় ঢোকেন কাউন্সিলর। সকালে উঠে তিনি দেখতে পান চুরি হয়েছে তাঁর বাড়িতে। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা এবং কিছু সোনার গয়না রাখা ছিল ঘরে। আর সেগুলিই চুরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ। তবে নিছক চুরির ঘটনা না কি নেপথ্যে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।
