আরও ২ মাস বাড়ল রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

আরও ২ মাস বাড়ল রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ

 


বিবিপি নিউজ: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে চলছে চরম উত্তেজনা। এরইমধ্যে দেশ দুটির মধ্যে হামলা পাল্টা-হামলার মতো ঘটনা ঘটেছে। এই সংঘাতের মধ্যেই বাড়ল রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ। 


আগের চুক্তিটির মেয়াদ শেষের মাত্র একদিন আগে সমঝোতা হয়। বুধবার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এই নতুন ঘোষণা এসেছে। 


 সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহে চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে দুই মাসের জন্য।



ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য সংকটের মধ্যে গত জুলাইয়ে প্রথমবারের মতো রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তি হয়। এর মধ্যে বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয়। তবে রাশিয়ার কৃষি খাতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা নিয়ে বারবার ক্ষোভ জানিয়েছে মস্কো।


বিভিন্ন শস্যের শীর্ষ উৎপাদনকারী ইউক্রেন। তবে কৃষ্ণসাগর দিয়ে রপ্তানিতে বাধা দেয় রাশিয়া। চুক্তির আওতায় ৩০ মিলিয়ন টনের বেশি শস্য সরবরাহ করা হয়েছে কৃষ্ণসাগর দিয়ে। দরিদ্র দেশে আরো শস্য ও সার পাঠাতে চায় রাশিয়া। তবে নিষেধাজ্ঞার কারণে সম্ভব হচ্ছে না।

Pages