কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় জীবিত ৪ শিশু উদ্ধার - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় জীবিত ৪ শিশু উদ্ধার

 


বিবিপি নিউজ: বিমান দুর্ঘটনার পর চার শিশুকে জীবিত উদ্ধার। কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার প্রায় তিন সপ্তাহ ধরে চলা উদ্ধারকৃত ওই চার শিশুর মধ্যে ১১ মাস বয়সী এক শিশুও রয়েছে। দেশটির ঘন জঙ্গলের মধ্যে থেকে শিশুদের উদ্ধার করা হয়। 


সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী জানা গেছে, বিমান দুর্ঘটনার দুই সপ্তাহেরও বেশি সময় পর কলম্বিয়ার একটি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা চার শিশুকে দেশটির দক্ষিণের জঙ্গল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে। গত ১ মে এই বিমানটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল।


 কাকুয়েটা প্রদেশের ঘন জঙ্গলে সামরিক বাহিনীর সদস্য, দমকলকর্মী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল শিশুদের উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুদের মধ্যে ১১ মাস বয়সী এক শিশুও রয়েছে।


গত ১ মে সেসনা ২০৬ মডেলের এই বিমানটি কলম্বিয়ার আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সাতজন আরোহী নিয়ে গুয়াভিয়ার প্রদেশের সান জোসে দেল গুয়াভিয়ার শহরে যাচ্ছিল। মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটির ইঞ্জিন ব্যর্থতার মুখে পড়ে এবং বিপদ বুঝতে পেরে বিমানটি থেকে থেকে মে-ডে সতর্কতা জারি করা হয়।


প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আমাদের সেনাবাহিনীর কঠোর অনুসন্ধানের পর আমরা গুয়াভিয়ারে বিমান দুর্ঘটনায় নিখোঁজ চার শিশুকে জীবিত পেয়েছি।’


জানা গেছে, দুর্ঘটনার ফলে পাইলটসহ তিনজন প্রাপ্ত বয়স্ক নিহত হয়েছিলেন এবং তাদের মৃতদেহ বিমানের ভেতরে পাওয়া যায়। আর ১৩, ৯ এবং ৪ বছর বয়সী তিন শিশুর সঙ্গে ১১ মাস বয়সী এক শিশুও এই দুর্ঘটনায় বেঁচে যায়।


এই উদ্ধার প্রচেষ্টার সমন্বয় করেছে কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর এই শিশুরা বিমান থেকে পালিয়ে গিয়েছিল এবং সাহায্যের খোঁজে জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি শুরু করে।

Pages