বিবিপি নিউজ: কারখানার ফার্নেস ফেটে গুরুতর জখম হলেন ১৫ শ্রমিক। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার কারখানায়। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
জানা গেছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকালে বড়জোড়া থানার ঘুটগড়িয়ার কারখানায় কাজে যান শ্রমিকেরা। এদিন সকাল ১০ টা নাগাদ ফার্নেসে বিস্ফোরণ ঘটে, বিষ্ফোরণের ফলে ফার্নেসে থাকা গরম তরল পড়ে যায় ১৫ জন শ্রমিকদের গায়ে। তাঁরা গুরুতর জখম হন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়জোড়ার হাসপাতালে। সেখান থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় দুর্গাপুরের হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, পুলিশ-সহ অন্যান্যরা। প্রশ্নের মুখে কারখানার ভূমিকা। ওই কারখানায় কাজের ক্ষেত্রে কর্মচারীদের একটি নির্দিষ্ট পোশাক দেওয়ার কথা কর্তৃপক্ষের। কিন্তু তা আদৌ দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
