বিবিপি নিউজ: শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার গ্রেফতার হলেন চর্চিত ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করেছে।
এদিন শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘কালীঘাটের কাকু’র ভূমিকা জানতে সুজয়কৃষ্ণ ভদ্রকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। সকাল ১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছে যান। তারপর থেকেই সুজয়কৃষ্ণকে জেরা চালাতে থাকে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।
