ব্যারাকপুর ডাকাতিকাণ্ডে অধরা আততায়ী, পুলিশের ভূমিকায় প্রশ্নচিহ্ন! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৬ মে, ২০২৩

ব্যারাকপুর ডাকাতিকাণ্ডে অধরা আততায়ী, পুলিশের ভূমিকায় প্রশ্নচিহ্ন!

 



বিবিপি নিউজ: ভরসন্ধ্যায় ব্যারাকপুর স্টেশন এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর পুত্রকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ডাকাতিতে বাধা দেওয়ায় তাকে গুলি চালিয়ে খুন করে। এই ঘটনায় দুদিন পার হলেও পুলিশ আততায়ীর কোনো হদিস পায়নি। এরপরেই প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় কীভাবে খুন করে পাললো দুষ্কৃতীরা।



 বুধবার সন্ধ্যায় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় একটি সোনার দোকানে গুলি চালানোর ঘটনা ঘটে। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহের (২৯)। দোকানে ঢুকে লুটপাটের সময় বাধা দেন নীলাদ্রি। আর তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 

 

 দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করলেন বাংলার শাসকদলেরই নেতা অর্জুন সিংহ। তৃণমূল নেতা অর্জুনের মন্তব্য রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে বরাবরই প্রশ্ন তোলে বিরোধীরা। পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে বার বারই সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এ বার তৃণমূলের অর্জুন যে ভাবে পুলিশের ভূমিকা নিয়ে রুষ্ট হলেন, তা এই পর্বে ভিন্ন মাত্রা যোগ করেছে।


Pages