বিবিপি নিউজ: রাজ্যে বেআইনি বাজি কারখানায় বাজার রমরমা। আর এই কারখানায় বিষ্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন খেটে খাওয়া মানুষেরা। কয়েকদিন আগে পর্যন্ত সবকিছ ঠিকঠাক থাকলেও এগরার বাঝি কারখানার বিষ্ফোরণে যেন টনক নড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসনের।
তবে বাজি কারখানায় বিস্ফোরণের পরেই টালমাটাল অবস্থা রাজ্য রাজনীতিতে। হইচই পড়ে গিয়েছে। মেদিনীপুরের পর দক্ষিণ ২৪ পরগনা এরপর মালদহ, একের পর এক বিষ্ফোরণের একটাই প্রশ্ন উঠেছে। এই সব বাজি কারখানার কটির বৈধ্য লাইসেন্স রয়েছে। আর কাদের মদতে চলেছে গোটা রাজ্যে বেআইনি বাজির ব্যবসা ও কারখানা?
পশ্চিমবঙ্গে আইনি বাজি কারখানা নেই বললেই চলে। চারিদিকে যত বাজি কারখানা আছে তাঁর সিংহভাগই বেআইনি। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে মোট বৈধ বাজি কারখানা রয়েছে মাত্র ৭টি। কিন্তু সূত্রের খবর, রাজ্যে প্রকৃত বাজি কারখানার সংখ্যা আরও অনেক গুণ বেশি। কিন্তু তা সবই অবৈধ। পূর্বেও এই বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে। এবার সেটা সীমা ছাড়িয়েছে। এরপরেও কীভাবে! কাদের মদতে বেআইনি বাজি ব্যবসা রমরমিয়ে চলছে সে প্রশ্নই উঠছে?
