বিবিপি নিউজ: রাজ্যেরর বিরোধীদলীয় নেতাদের সঙ্গে গেরুয়া কর্মীদের সম্পর্ক যে ভালো নয় তা আগেই প্রকাশ্যে এসেছে পদ্ম শিবিরের অন্দরে। অকপটে সেকথা জানিয়েছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জেলা সংগঠনকে আরও মজবুত করতে এবং দলের রন্ধ্রগুলি বন্ধ করতেই নাড্ডার এই বঙ্গ সফর। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের শুরুতেই জেপি নাড্ডা সহ একঝাঁক কেন্দ্রীয় নেতারা বঙ্গ সফরে আসবেন বলে বিজেপি সূত্রে খবর।
