কাঁটাতারে পেরিয়ে বাংলাদেশে গেল মুন্নি, খুঁজে এনে দিল বিএসএফ - BBP NEWS

Breaking

সোমবার, ২৯ মে, ২০২৩

কাঁটাতারে পেরিয়ে বাংলাদেশে গেল মুন্নি, খুঁজে এনে দিল বিএসএফ

 





বিবিপি নিউজ: আন্তর্জাতিক বর্ডারর সীমানায় বাড়ি। নিত্যদিনের মত কাজ করে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত বাড়তেই বাইরে উঠে দেখেন চুরি গিয়েছে মুন্নি। বুঝতে দেরি হয়নি গৃহকর্তার। ভোরের আলো ফুটতেই স্থানীয় বিএসএফ ক্যাম্পে গিয়ে অভিযোগ জানান। 


গৃহ কর্তার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা। যোগাযোগ করা হয় বাংলাদেশর বর্ডার গার্ডের সঙ্গে। শুরু হয় তল্লাশি। অবশেষে খোঁজ মেলে সন্তান সম্ভবা লাল রঙের গরু মুন্নির। 



ঘটনাটি ঘটেছে  ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার হোগলবেড়িয়া থানার কাছারিপাড়া গ্রাম। পরে পোষ্যকে ফিরে পেয়ে মাথায় হাত বোলাতে বোলাতে গৃহকর্তা বলেন, ‘‘ভীষণ চিন্তায় ছিলাম। মুন্নি তো সন্তানসম্ভাবা!’’ বিএসএফের গোয়েন্দা বিভাগের আধিকারিক দেবেন্দ্র সিংহ বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। রবিবার সকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়, গরুটিকে তারা খুঁজে পেয়েছে। পরে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফের হাতে গরুটিকে তুলে দেওয়া হয়। বিজিবির ভূমিকায় খুশী হয়ে বিএসএফের ১৪১ নং ব্যাটেলীয়নের কম্যান্ড্যান্ট নগেন্দ্র সিংহ রতেলা বলেন, ‘‘বিজিবির সঙ্গে সমন্বয় রেখে গরুটি উদ্ধার করা সম্ভব হয়েছে।’’


#ছবি: আনন্দবাজার পত্রিকা 

Pages